রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

আহুড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ জারজিস আলীর সভাপতিত্বে,খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের খোকন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাচোল উপজেলা পরিষদ,মোঃ শফিকুল আলম,প্রভাষক নাচোল সরকারি ডিগ্রী কলেজ,মোঃশাজাহান আলী ইউ পি সদস্য নাচোল সদর ইউনিয়ন পরিষদ, মোঃআতিকুর রহমান প্রধান শিক্ষক আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃসাবের আলী সবুর ওয়ার্ড সদস্য ২ নং ফতেপুর ইউ পি, মোঃশাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,মোঃআবুল কালাম আজাদ সাবেক সভাপতি আহুড়া যুব উন্নয়ন ক্লাব, মোঃ জাক্কার আলী পল্লী পশু চিকিৎসক, আনোয়ার হোসেন মোল্লা সাধারন সম্পাদক আহুড়া যুব উন্নয়ন ক্লাবসহ স্থানীয় খেলাপ্রেমী স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, "খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান।

তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে।টানটান উত্তেজনা খেলাটি অনুষ্ঠিত হয়ে মাধবপুর জামতলা একাদশ- ৬ -০ গোলে পাহাড়পুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার সার্বিক সহযোগিতায় দেখভাল করেন আব্দুল,মোল্লাসহ অন্যন্যরা। খেলাটি সঞ্চালনা করেন মোঃমতিউর রহমান ও জাক্কার আলী

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…