সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা দাতা ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন হুমায়ুন কবির, জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও প্রোগ্রামার অর্গানাইজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে মরদেহ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে ব্র্যাক। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) নামের এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের ওপর কুইজ প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কামাল হোসেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…