রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে নাচোল উপজেলার রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়া সড়কে ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত আবুল কালাম আজাদ নয়াদিয়ারি গ্রামের সাদেক আলীর পুত্র।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবুল কালাম আজাদ তার বাড়ি থেকে পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁপাই যাচ্ছিলেন, এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০৩৬৫) তার দিকে আসছিল এবং দুজনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় আবুল কালাম আজাদের দুই পা, হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হয়, তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ বিষয়ে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…