রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১জন অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা অবসরে যাওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরে যাওয়া শিক্ষক দ্বয় হলেন—আসাদুল্লাহ (গণিত), রফিকুল ইসলাম (বাংলা) এবং অফিস সহায়ক আব্দুল গণি।

সোমবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা মার্কেল টাইল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের মো. নূরুল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা, কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু।

অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের সূচনা বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীর উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতি তুলে ধরেন অতিথিগণ। শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীর মাঝে সম্মানোনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশাজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…