সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে এসডিএফ এর উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুুপুরে নাচোল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমেপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

এসডিএফ চাঁপাইনবাবগঞ্জের জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, স্থানীয় সরকার প্রতিনিধিসহ গ্রাম সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় সভাপতি বলেন, ‘আরইএলআই’ প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। তিনি আরও ব্যক্ত করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দরিদ্রতা বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদানসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

তিনি তাঁর বক্তব্যে নাচোল উপজেলার ৫০ টি গ্রামে এসডিএফ এর সার্বিক কার্যক্রম বিষয়ে উপস্থিত অতিথিদেরকে অবহিত করেন। অংশগ্রহণকারীদের উন্মুক্ত আলোচনা শেষে প্রধান অতিথি নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের মাধ্যমে উক্ত উপজেলার এসডিএফ এর শিক্ষাবৃত্তি প্রাপ্ত ৯ জন মেধাবী শিক্ষার্থীদের ২৪,০০০ টাকা করে মোট ২১৬০০০ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি পারস্পরিক সহোযোগিতা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে এসডিএফ এর নাচোল উপজেলার সার্বিক কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…