শনিবার, ৬ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে গলায় ফাঁস দিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ১০বছরের ছেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে (২৭ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাতে অনুমানিক: ০৭: ৩০মিনিট হইতে রাত ০৮ টার : মধ্যে নাচোল থানাধীন ০৩ নং নেজামপুর ইউনিয়ন ডিমকইল গ্রামস্থ ভিকটিমের নিজ বাড়ির ভিতরে প্রাচীরের বারান্দার বাঁশের তীরের সহিত উপরে উল্লেখিত তারিখের সময়ে বায়েজিদ হোসেন (১০) নামে প্রাচীরের বারান্দার বাঁশের তীরের সহিত নাইলনের রশি দ্বারা গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে। ভিকটিম ডিমকইল গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়ির ভিতরে ভিকটিম সন্ধ্যার পূর্বে তার পরিবারের কাছে চা খেতে চায় কিন্তু চিনি না থাকায় তাকে চা দেওয়া সম্ভব হয় না। তাতে ভিকটিম রাগ করে বাড়ির বাহিরে চলে যায় এবং পরে পরিবারের অগোচরে বাড়িতে ফিরে এসে গলায় ফাঁস লাগায়। রাত অনুমান ৮: ঘটিকায় ভিকটিমের বাবা-মা গোংড়ানো শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখে যে ভিকটিম বাড়ির ভিতরে প্রাচীরের বারান্দার বাঁশের তীরের সহিত গলায় ফাঁস লাগায়ে আছে। তখন তারা রশি কেটে ভিকটিমকে নিচে নামায় এবং দেখে সে মৃত্যুবরণ করিয়াছে।

এই বিষয়ে নাচোল থানা তদন্তকারি অফিসার এস আই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ একরামুল হক ও নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

এস আই শরিফুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…