রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে পুজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নিলেন বিএনপির নেতারা


মো:সামিরুল ইসলাম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও জেলা বিএনপির পক্ষ থেকে,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে,মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত পর্যন্ত নাচোলে অবস্থানরত পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক সহযোগিতা,দুর্গাপূজা উৎসবের সার্বিক খোঁজ খবর এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ উপজেলার বিভিন্ন জায়গা জনসাধারণের সাথে মতবিনিময় করছেন বিএনপির নেতারা।"

পূজা মন্ডপ পরিদর্শনকালে নেতারা বলেন“ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা সব ধর্ম-বর্ণের মানুষের খোঁজখবর রাখি, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াই এবং বিশেষ করে দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারে- সে বিষয়ে সজাগ থাকি।”

তারা আরও বলেন, “বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। পুজা মন্ডপ পরিদর্শনকালের মধ্যে পথে নাচোল উপজেলার সহ-সভাপতি শফিকুল ইসলাম ও তার সাথে থাকা বিএনপির নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়।

পুজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।আরো উপস্থিত ছিলেন,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব,ইসমাইল হোসেন,আলিনগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম গাজী,বিএনপি নেতা শেখ জামির- উল ইসলাম বিপ্লব, সাজ্জাদ আলী, আরমান আলী, মিজান, সেরাজুল ইসলাম,রফিকুল ইসলাম,যুবনেতা,রবিউল ইসলাম, জুয়েল আলী,হাসান আলী ছাত্রনেতা, মুরসালিনসহ,বিএনপি'র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…