সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করলেন- তারিক আহমেদ


নাসিম আলী

জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নাচোলে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ- ২ (নাচোল -গোস্তাপুর -ভোলাহাট ) সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। তিনি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের, নেজামপুর মোড়, হাটবাকল, নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ী হাট নাচোল পৌর এলাকার বাস স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে জনগণের হাতে লিফলেট তুলে দেন।

 তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এর প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এই দফাগুলো পৌঁছে দেব। জনগণ যদি এগুলো বাস্তবায়নে আমাদের পাশে দাঁড়ায় তবে দেশে আবারও সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বিএনপি টিকিট যাকেই দেব তার হয়ে আমরা কাজ করব। বিএনপি বড় দল একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। এজন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। এ সময় তিনি আরো বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, আমি মেয়ের ছিলাম, আমি ৪০ বছর থেকে রাজনীতির সাথে জড়িত, আমি জনবন্ধব নেতা, জনগণের কিভাবে সেবা করতে হয় আমার জানা আছে। আমার বাড়ি রহনপুর, আমাকে মাসের মধ্যে ২০ থেকে ২৫ দিনে পাবেন। আমি এলাকার উন্নয়ন করতে চাই আমি জনগণের সেবা করতে চাই। যা আগে করে এসেছি। জনগণ আমাকে ভালবাসে, ২০১৫ সালে আমি মেয়রের যখন ভোট করি, আমি সাড়ে ৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলাম।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…