রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত


নাসিম আলী

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় নাচোল ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী আমিনুল ইসলাম।

তিনি বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে।”

প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী হারুন অর রশিদ।

তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”

প্রধান বক্তা ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত সাবেক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”

নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তোসিকুল ইসলাম।

বক্তারা অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে শ্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, আর পদ্মা রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় নাচোলবাসী।

এসময় বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…