রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুনাকের আয়োজনে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)’র আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর কলেজ প্রঙ্গনে ৭০০ জন প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ৮টি বুথে ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

কলেজ মাঠের প্যান্ডেলে রাজশাহী রেঞ্জের পুনাকের যুগ্ন সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুরের সঞ্চালনায় সমবেত সুবিধাভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)’র সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা মীম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বিপিএম, পিপিএমবার, অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ পিপিএম, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম।

পরে এক হাজার তিনশো’ জন সাঁওতাল জনগোষ্ঠি ও প্রান্তিক মানুষের মাঝে শীতসবত্র বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি মির্জাপুর কলেজ প্রাঙ্গনে পৌঁছিলে রাজশাহী রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণসহ পুনাকের অন্যান্য সদস্যরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বেলুন উড়িয়ে ও ফিতাকেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।

অতিথিথিবৃন্দ কলেজ মাঠে প্রবেশের সময় সাঁতাল নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য-গীত পরিবেশণ করে অতিথিবৃন্দকে বরণ করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…