রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

নাচোল প্রতিনিধি

"স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ' বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে, রোববার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখেন নাচোল থানার (তদন্ত) অফিসার ফরিদ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী তথ্য আপা দীলরুবা ইয়াসমিন। এছাড়াও শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইউসুফ আলী, সহকারী প্রোগ্রামার আইসিটি সোহেল রানা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ, প্রশাসন, ব্র্যাক অফিস, তথ্য আপা অফিস সহ বিভিন্ন এনজিও'র মাধ্যমে বিভিন্ন আইনগত সহায়তা সেবা প্রদান করা হয় বলে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…