বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস ও পুরস্কার বিতরণ

ছবি: নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৩-২৪ ইং অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কসবা ইউনিয়নের এলাইপুর মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন কৃষক-কৃষাণীকে দুই হাজার আট’শ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, তৃতীয় বারের সফল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম, কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব, বাইলকাপাড়া বদ্ধায়চন্ডীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোলাইমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর নুর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ২৫ জন কৃষক- কৃষাণী প্রশিক্ষনার্থীসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানের শুরুতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…