রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক নির্বাচিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অরানৈতিক সংগঠন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর রহমান সভাপতি ও আবু সায়েম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নাচোল ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষক আলেয়া বেগমের সভাপতিত্বে এক নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্তিত ছিলেন। এসময় সকলের মতামত নিয়ে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কোন বিরোধীতা ছাড়ায় শিবপুর শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানকে সভাপতি ও সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সায়েমকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

এসময় ২১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম, সহ-সভাপতি পদে নাচোল ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাইনুল ইসলাম ও জোনাকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজুদ্দীন দুলালকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছে।

এদিন সকলের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে ২১ সদস্যের অন্যান্য পদে মনোনীত করা হয়েছে। নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর তাঁদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে শিক্ষকগণ জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…