বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার

ছবি: নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থীর

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ডান চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থী নাচোল উপজেলার পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৪)। সে পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

মৃতের বাবা-মা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে, রাতে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মৃতের বাবা পীরপুর হাট চাতালে গেলে ছেলের রক্তাক্ত বীভৎস লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে থানায় লাশ পৌঁছানো হয়।

ছেলের বাবা মজিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করেছে এলাকার কিছু দুর্বৃত্ত।

নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করছি। 

২নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদ আলী জানান, ছেলেটা খুবই ঠান্ডা প্রকৃতির ছিল। এমন ছেলেকে কেউ হত্যা করবে ভাবতে পারিনি। এ ঘটনার সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের ন্যায্য বিচার দাবি করছি। এছাড়াও গ্রামবাসী এর সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

নাচোল থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, থানায় লাশ আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, মামলার প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…