সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি- জামায়াতের অবস্থান কর্মসূচি পালিত

ছবি:বিএনপি- জামায়াতের অবস্থান কর্মসূচি পালিত

নাচোল প্রতিনিধি

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোলে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে নাচোল উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে নাচোল ডাকবাংলো  মাঠে বিএনপির নেতাকর্মী ও  মধ্য বাজারে জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি পালিত  হয়। 

 নাচোল ডাকবাংলো চত্বরে বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মইনুল ইসলাম, বিএনপি নেতা নূর কামাল, দুরুল হুদা, গোলাম জাকারিয়া আল মেহরাব,  শফিকুল ইসলাম। কর্মসূচি শেষে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ছাত্র- জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে  বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী ও সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি ইসমাইল হোসেন। কর্মসূচি শেষে নিহতদের স্মরণে মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…