রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পলিনেট হাউজে সবজি চাষ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সফল কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামের পলিনেট হাউজে উচ্চ ফলনশীল (বারী-৮) জাতের টমেটোসহ সবজি চাষে দৃষ্টান্ত স্থাপন করেছে।

সরেজমিনে দেখা গেছে উপজেলার কসবা ইউনিয়নের আঁখিলা গ্রামের রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ বিভাগের আর্থীক সহযোগিতায় ১০০৮ বর্গমিটার( ২৫ শতাংশ) জমিতে পলিনেট হাউজে টমেটোসহ সবজি উৎপাদন ও দেশী-বিদেশী কমলার চারা তৈরি করেছেন।

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, উপজেলার বেশীরভাগ লোকজন শুধু ধান চাষেই আগ্রহী। তবে উদ্যোক্তা রফিকুলের মত কৃষকরা এগিয়ে আসলে জলবায়ুর ক্ষতিকর প্রভাবমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপি নিরাপদ উচ্চমূল্য ফসল উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, পলিনেট হাউজ (গ্রীণ হাউজ) উন্নত মানের পলি ওয়েল পেপারে আবৃত চাষযোগ্য কৃষি। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি এটি।

এ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বছর ব্যাপী উচ্চমূল্যের ফসল ফলানো যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদ ও অক্ষত রাখা যায়। পলিনেট হাউজে আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা থাকায় ফল-ফসল ও সবজির চাষ আগাম উৎপাদন করা সম্ভব।

পলিনেট হাউজ তৈরি করা হয় নেট, পলি ও লোহা বা বাঁশের অবকাঠামো দিয়ে। চার পাশে নেট দিয়ে ঘেরা হয়। আর উপরের অংশে পলিথিন বা কোন কোন ক্ষেত্রে ত্রিপল ব্যবহার করা হয়। পলিনেট হাউজ তৈরি করতে তাপমাত্রা সহনশীল বিশেষ পলিথিন ও তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মেশিন লাগে। এর সঙ্গে জৈব সার আর নারিকেলের ছোবড়া পচিয়ে বিশেষ উপাদান তৈরি করতে হয়।

পলিনেট হাউজের কারণে উচ্চমূল্যের ফসল যেমন, ব্রকলি, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাশাপাশি চারা উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া গ্রীষ্মকালেও ফলবে শীতকালীন সবজি এর মধ্যে টমেটো, ফুলকপি, বেগুন, গাজর ইত্যাদি।

এতে সবজি চাষে যেমন বৈচিত্র আসবে তেমনই অনেকেই আয়ের উৎসের সন্ধান পাবে। প্রকল্পের মধ্যে আপাতত সরকারি উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় পলিনেট হাউজ নির্মাণ করে দেওয়া হয়েছে। তা দেখে কৃষকরা উদ্বুদ্ধ হবে।

সফল কৃষি উদ্যোক্তা রফিকুলের পলিনেট হাউজে ৬০ শতাংশ সূর্যালোক প্রতিরোধী শেড নেট, ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ইনসেক্ট নেটসহ ড্রিপ ও মিস্ট পদ্ধতিতে সেচ সুবিধা সম্বলিত পলিনেট হাউজ এলাকার কৃষকদের মাঝে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…