রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএডিসির তালিকাভূক্ত এক সার ডিলারকে মেমো ছাড়া সার বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, ৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৭টার দিকে নাচোল বাজারের মেসার্স দবির ট্রেডার্স এর মালিক সার বিক্রয়ের মেমো ছাড়া নেজামপুর ইউপির কেন্দুয়া-ঘাসুড়ার কীটনাশক বিক্রেতা শামিউলের নিকট ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১৫ বস্তা সার বিক্রয় করেন। ওই কীটনাশক ব্যবসায়ী চার্জার ভ্যানে নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার হাজিডাঙার কয়েকজন কৃষক দেখতে পেয়ে ভ্যানচালকের নিকট মেমো দেখতে চাইলে ক্যাশ মেমো দেখাতে পারেনি ভ্যান চালক। ওইসময় কৃষকরা সার আটক করে উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানান। খবর পেয়ে কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আব্দুর রাকিব ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। সার আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে নাচোল থানার পুলিশ ও সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সার ডিলার তার অপরাধ স্বীকার করলে আটককৃত সার জব্দ করেন ও সার ডিলারকে সার বিক্রয় ও বিপনন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…