সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে আদর্শ বয়স্ক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামের অক্ষর জ্ঞানহীন বয়স্কদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আদর্শ বয়স্ক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাত ৮টায় উপজেলার খেসবা গ্রামের দাখিল মাদ্রাসা হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে আদর্শ বয়স্ক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন।এসময় বিশেষ অতিথি হিসাবে উপ¯িত ছিলেন সদর ইউপির ১নং ওয়ার্ড সদস্য শাজাহান আলী,কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম হোসেন,যুবদল নেতা তন্ময় আহম্মেদ,সমাজ সেবক নজরুল ইলাম প্রমুখ।

আদর্শ বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক মুনিরুল ইসলাম জানান,আমি নিজে উদ্যোগে বিনামূল্যে অক্ষর জ্ঞানহীন বয়স্কদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে খেসবা আদর্শ বয়স্ক শিক্ষা কেন্দ্র খোলার চিন্তা গ্রহন করি।

গ্রামের বয়স্করা অনেকই নিজের নাম টুকু লিখতে জানে না।তারা যাতে এ শিক্ষার মাধ্যমে নিজেকে স্বশিক্ষিত হিসাবে গড়ে তুলতে পারেন।উদ্বোধনী ব্যাচে গ্রামের ২০জন বয়স্ক লোক কে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধনী পাঠদান শুরু করা হয়।

শিক্ষক মুনিরুল ইসলামের এ উদ্যোগ কে সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন |


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…