রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার নেজামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২রা জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তসিকুল ইসলাম-আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ কৃষক দল, মোঃ দুরুল হোদা-সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জ কৃষক দল, সভায় সভাপতিত্ব করেন মোঃ ইয়াসিন আলী-সাবেক সভাপতি বিএনপি নিজামপুর ইউনিয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোসাদ্দেকুর রহমান সাবেক সভাপতি-নাচোল পৌর বিএনপি,জাকারিয়া আল মেহরাব-চেয়ারম্যান কসবা ইউনিয়নপরিষদ,মোঃ সফিকুল ইসলাম-চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ, মোঃ আশিক মাহমুদ-সভাপতি নাচোল উপজেলা যুবদল, মোঃ আজিম উদ্দিন-সাধারন সম্পাদক নাচোল উপজেলা যুবদল,মোঃ মাসুম হাবিব-সাবেক যুগ্নসাধারন সম্পাদক নাচোল উপজেলা যুবদল,মোঃ আরিফ আলী-সদস্য সচিব নাচোল উপজেলা সেচ্ছাসেবক দল,মোঃ সারওয়ার জাহান প্রিন্স-আহব্বায়ক নাচোল পৌর সেচ্ছাসেবক দল,মোঃ জিয়াউর রহমান-সদস্য সচিব নাচোল পৌর সেচ্ছাসেবক দল।

এছাড়া, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল ও কৃষকদল এবং নেজামপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন কৃষকের ন্যায্য মূল্য স্থিতির জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করব। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি উদ্যোগ গ্রহণ করা হবে, শহীদ জিয়া পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকর ভাবে চালু করা উদ্যোগ গ্রহণ করা হবে, মহিলা কৃষক ও মহিলা শ্রমিকদের উৎসাহিত করে কৃষি তে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেন বলে জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…