নাচোল প্রতিনিধি
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪জানুয়ারি) বিকেল তিনটায় ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফতেপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, দুরুল ইসলাম সদস্য সচিব জেলা কৃষক দল,তোসলিম মেম্বার সাবেক সাধারন সম্পাদক নেজামপুর ইউনিয়ন, আসিফ আলী উপজেলা যুবদলের সভাপতি, গোলাম জাকারিয়া মেহরাব চেয়ারম্যান কসবা ইউনিয়ন পরিষদ, মজিবুর রহমান মজু সাবেক সহ সাধারন সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, মোসাদ্দিকুর রহমান সাবেক নাচোল পৌর বিএনপির সভাপতিসহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত জন সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন