রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল ইসলাম ভার্চুয়ালী জনসাধারণের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা যুব দলের সাবেক সভাপতি আশিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির ও নেজামপুর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলন, কসবা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, নাচোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক সাইফুল ইসলাম, নাচোল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, নেজামপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তসলিম মেম্বারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীগণ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…