সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


নাচোল প্রতিনিধি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে। এতে নাচোল পৌরসভাকে হারিয়ে কসবা ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…