রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় স্কুল, মাদ্রারাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩"তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১'টায় উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা পরিষদের প্রশাসক(উপজেলা নির্বাহী অফিসার) নীলুফা সরকার।


এসময় কমিটির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, নাচোল পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বাশিস নাচোল উপজেলা শাখার সভাপতি তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক আমির উদ্দীন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও জহিরুদ্দীন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হকসহ উপজেলার উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন ব্যাডমিন্টন, ভলিবল (একক ও দৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৪'ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩'তম ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এবছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ ও দীর্ঘ লম্ফ, চাকতি ও গোলক নিক্ষেপ ইভেন্টে বালক ও বালিকা (বড়দের),বালক বালিকা(ছোটদের) মাধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…