সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক মন্টু, সাইদুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রভাষক নূর কামাল, বাশিস নাচোল শাখার সভাপতি তাজাম্মুল হক ও সহকারী ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম। সঞ্চালনা করেন মেহেদী হাসান ও সামিউল হক।

শেষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীর ৭০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীরাও স্মৃতি উপহার তুলে দেয়।

অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত ৭০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…