শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বিএনপি'র আয়োজনে দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ১ নং কসবা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নে ৬ হাজারের অধিক বিএনপি'র নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ইফতারে অংশগ্রহণ করেন।

 বিএনপি'র সাবেক কসবা ইউনিয়ন সভাপতি ও  কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতি।

মঙ্গলবার (১৭ রমজান) বিকালে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ৪৪, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের বিএনপি'র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নাচোল পৌর বিএনপি'র সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, রহনপুর পৌর যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যানের শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ -সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের হামিদুর রহমান মুকুল,  নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন। এছাড়াও বিএনপি'র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা ইউনিয়ন সাবেক কোষাদক্ষ বাবুল আক্তার ।

প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, আমাদের কে নির্দেশনা দেয়া হয়েছে যে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতাকর্মীদের নিয়ে নয় দেশের সর্বস্তরের জনগণকে নিয়ে ইফতারের আয়োজন করতে হবে। দেশের জনগণ হচ্ছে আমাদের শক্তি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরো বলেন, ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা,ফ্যাসিস্টরা নষ্ট করতে চেয়েছিল। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও জনগণের মাঝে  বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করছে, তাই আমাদের নেতা কর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ১৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…