শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফিলিস্তিনির গাঁজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নাচোল প্রতিনিধি

ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে উপজেলার নেজামপুর আলিম মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নেজামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আধুনিক মার্কেটর সামনে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের (সাবেক) সভাপতি বুলবুল আহমেদ, ৪নং ওয়ার্ড জামায়াতে আমির নুরুল ইসলাম, মাওলানা সোহরাব আলী, মাওলানা হারেছ উদ্দিন, হাফেজ মাওলানা বাইরুল ইসলাম ও গোলাম রাব্বানী।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইসরাইল। আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সকল পণ্যসামগ্রী বর্জন করুন।

এছাড়া, জাতিসংঘের উদ্যোশে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব আপনারা ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা বন্ধ করুন। নয়তো এর ফল ভালো হবে না। যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকব। তাতেও যদি হামলা ও বর্বরোচিত গণহত্যা জাতিসংঘ বন্ধ না করে, তাহলে আমরা সারা মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধ ঘোষণা করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল উপজেলা যুবদলের সহসম্পাদক মনিরুল ইসলাম রানা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ ঘন্টা ৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…