শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


নাচোল প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উন্মুক্তের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন, স্থানীয় মহিলা শিক্ষিকাদের মধ্যে বালিশ খেলা, বীর মুক্তিযোদ্ধাদের, স্থানীয় সাংবাদিকদের ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের মাঝে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে ঈদউপহার সামগ্রী বিতরণ করা হয়।

অপরদিকে এদিন বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌর কার্যালয়ে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবসের র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে প্রধান অতিথি ইয়াহ্ খালেদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে সম্মাননা পুরস্কার ও ঈদ-উপহার বিতরণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…