সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ নাচোল পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী


নাচোল প্রতিনিধি

নাচোলে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে পৌর এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মী সমর্থকরা এসে মিলনমেলায় অংশগ্রহণ করে।

বুধবার বিকেল ৪ টায় পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতের পৌর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।

নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, নাচোল উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল মোহাইমিন, পৌর জামায়াতের সেক্রেটারী অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, খলিলুর রহমান, । পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…