শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে শিক্ষার্থীদের মাঝে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দূর্ণীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“নৈতিক অবক্ষয় ও দূর্ণীতি উন্নয়নের প্রধান অন্তরায়” শীর্ষক বিতর্কের বিষয়ের উপর মাধ্যমিক পর্যায়ে বিপক্ষে অংশগ্রহণ করে এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও বিতর্কের পক্ষে অংশগ্রহণ করে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কলেজ পর্যায়ে বিতর্কের পক্ষে নাচোল সরকারী কলেজের শিক্ষার্থী ও বিপক্ষে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে।

বিচারকদের চুড়ান্ত ফলাফলে মাধ্যমিক পর্যায়ে বিতর্কের বিপক্ষ দল এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা মুনতাহিনা মৌমি নির্বাচিত হয়। অপরদিকে কলেজ পর্যায়ে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের মৃদুল হাসান।

শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কমিটির সহ-সভাপতি ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা ও নাচোল থানার এসআই আবুল কালাম আজাদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…