মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২ হাজার ৭'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন (উপশী) ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ২৪ জুন সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও উপকারভোগী কৃষক গণ।

কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…