বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে এমপি ড. মিজানুর রহমানের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মতবিনিময়সভা


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি(আদিবাসি) সম্প্রদায়ের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসি) একাডেমী ও রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময়সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দু'জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মতবিনিময়কালে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি(আদিবাসি) একাডেমী ও রাণী ইলামিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। এসময়


প্রধান অতিথির বক্তব্য রাখেন  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। আদিবাসি সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমিন কর্মকার। বক্তব্য শেষে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫+ প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থী সুপ্রভা রানী ও সিমতি মুর্মুকে আদিবাসি একাডেমীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী-পুরুষগণ প্রধান অতিথিকে আদিবাসি নৃত্য, তীর-ধনুক ও জাতীয় পতাকা নিয়ে বরণ করে। বিকেলে মনোজ্ঞ আদিবাসি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…