শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ষষ্ঠ উপজেলা নির্বাচন, প্রথম দফায় ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

ফাইল ছবি

নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

এসময় সিইসি জানান, দুটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ স্থগিত হয়েছে। নির্বাচনে ৩৪ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে। ভোটার আরও হলে ভাল হতো।

সিইসি বলেন, ভোট কাস্টিং কত হচ্ছে তা ইসির দেখার বিষয় না। সুষ্ঠুভাবে আয়োজন করা ইসির দায়িত্ব। কোথাও কোনো গড়মিল হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব ইসির। এদিকে, ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

এরআগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও, পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে, কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ও কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া, কয়েকজন প্রিজাইডিং ও পোলিং অফিসারকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৪ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…