বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিচার প্রক্রিয়া নিয়ে ড. ইউনূসের বক্তব্য অসত্য: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চলমান বিচার প্রক্রিয়া নিয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য অসত্য ও বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ইইউ ও ৬ দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে একথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী জানান, ড. ইউনূসের বিরুদ্ধে যে-সব মামলা চলছে রাষ্ট্রদূতদের সে বিষয়ে জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশকে নিয়ে আইএলও যে নালিশ করেছিল, তা প্রত্যাহারে ইইউভুক্ত রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। পরে এক প্রশ্নের জবাবে সংসদের চলতি অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাস হচ্ছে না বলেও জানান আইনমন্ত্রী।

এদিকে, অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আজ বুধবার অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

এ সময় ড. ইউনূসসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…