সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এবারও মানুষের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছি: রেলমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের মতো এবারও ট্রেনে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ব‌লে‌ছেন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে এ কথা ব‌লেন তি‌নি।

রেলমন্ত্রী বলেন, “কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে গেছে। শুধুমাত্র দূরের দুটি ট্রেনের সময় বিলম্ব হয়েছে। সেটিও হয়েছে রেল ক্রসিংয়ের কারণে।

তিনি আরও বলেন, “যাত্রীদের পাশাপাশি ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

রেলমন্ত্রী বলেন, পোড়াদহ অথবা দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত একটি ট্রেন দেওয়া হবে। তবে বগি ও ইঞ্জিন সংকটের কারণে আপাতত সম্ভব হচ্ছে না। বগি-ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আশা করি আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে সমস্যা সমাধান হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…