রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না। আজ শনিবার সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি কৃষিনির্ভর। এ কারণে কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা করা যাবে না।

পরিবেশ রক্ষায় জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগই দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সব সময় কৃষির ওপর জোর দিয়েছিলেন। কৃষির যান্ত্রিকীকরণেও বঙ্গবন্ধু জোর দিয়েছেন। তবে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এবং পরবর্তীতে আন্দোলনের নামে গাছ ও পরিবেশ ধ্বংস করেছে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া শুধু জনগণের ভোটের অধিকারই কেড়ে নেননি কৃষকের অধিকারও হরণ করেছে। শুধু ভোটচুরি করলেই যে ক্ষমতায় থাকা যায় না তা ৯৬ সালে খালেদা জিয়ার পতনের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…