রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ট্রাম্পের ওপর হামলার ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ জুলাই) গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট এবং তার ওপরই এরকম একটা হামলা হওয়া- আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ সময় যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আবহকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এ ধরণের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। তারা নিজেরা তাদের দেশের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে। এমনি তারা বিভিন্ন সময়ে অন্যান্য দেশের গণতন্ত্র নিয়ে মন্তব্যও করে থাকে, আর সেই দেশেই এ ধরণের ঘটনা ঘটবে কেন- এরকম প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী।

তাদের দেশে এটি ঘটা খুবই অবাক করার মতো। আমাদের এখানে এরকম ঘটনা ঘটেছে। এসময় ২০০৪ সালের গ্রেনেড হামলার বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী জনসভায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ট্রাম্পের ওপর হামলা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…