সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কোটা আন্দোলনে যে নাশকতা-প্রাণহানি হয়েছে তা কল্পনাতীত: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্ক

দেশ যখন বিশ্ব মর্যাদার আসনে, তখন এভাবে রক্ত ঝরবে ভাবেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোটা আন্দোলনের যে নাশকতা ও প্রাণহানি হয়েছে তা কল্পনাতীত।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ যখন বিশ্ব মর্যাদার আসনে উপনীত হয়েছে তখন এভাবে রক্ত ঝরবে প্রধানমন্ত্রী ভাবেননি। কোটা আন্দোলনের যে নাশকতা ও প্রাণহানি হয়েছে তা কল্পনাতীত। প্রাণহানির ঘটনায় বিচারবিভাগীয় কমিশন গঠন হয়েছে বলেও জানান শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেসব নাশকতা ও হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত-বিচারের স্বার্থে চাওয়া হয়েছে আন্তর্জাতিক নানা সংস্থার সহায়তা।

এর আগে, গতকাল বুধবার প্রধানমন্ত্রী দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীনদের অবস্থার খোঁজখবর নেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

গত কয়েকদিনে প্রধানমন্ত্রী সহিংসতার শিকার অন্যান্যদের পরিদর্শন করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী এ সময় আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…