সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সংস্কার শুধু আমাদের ওপর ছেড়ে দিয়েন না: ড. ইউনূস


নিউজ ডেস্ক

সংস্কারের দায়িত্ব শুধু সরকারের ওপর ছেড়ে না দিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার শুধু আমাদের করলে হবে না। শুধু আমাদের ওপর ছেড়ে দিয়েন না। সবাই মিলে সংস্কার করি, যেটা যেখানে দেখেন। এটা আত্মজিজ্ঞাসা আর কিছুই না। আত্মজিজ্ঞাসা যে এটা না করলেই মনে হয় ভালো হয়। সেটা থেকে মুক্তি পাওয়া। বেড়িয়ে আসা। যে এখন থেকে আমি করব না। এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। ড. ইউনূস বলেন, ‘এখন অভিযোগ-পাল্টা অভিযোগের সময় নয়, দেশ গঠনের এমন সুযোগ সবসময় আসে না। শিল্পাঞ্চলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মন্তব্য করে তিনি আশা করেন, দ্রুত এ সংকট কাটবে। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে শ্রমিক দক্ষতা, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন ড. ইউনূস। তিনি বলেন, ‘শুধু শুল্ক সুবিধা বা রেমিট্যান্সের ওপর নির্ভর করলে এগোনো যাবে না।’

শ্রমিক-মালিক সম্পর্ক ভালো করার চেষ্টার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের এই সময়কালে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…