সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১০ হাজার টাকার জন্য শিক্ষার্থীকে অপহরণ


নিউজ ডেস্ক

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয়কে (১৫) অপহরণের পর সাত হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এ অভিযোগে আরাফাত হোসেন আদনান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের জানায়, অপহরণের শিকার মাহবুব সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। এসময় পথে তাকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান আরাফাত ও তার এক সঙ্গী। এরপর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যান মাহবুবকে।

এসময় আরাফাত, মো. সানি, আপন, মাসুমসহ আরও দুই থেকে তিন যুবক মাহবুবকে মারধর করে তার পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে মাহবুব তার বাবাকে ফোন করে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা পাঠাতে বলেন। টাকা পাঠালে অপহরণকারীরা মাহবুবকে ছেড়ে দেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সার মো. আতিক জাগো নিউজকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরাফাতকে আটক ও হৃদয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে গ্রেফতারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…