সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাভারে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

ঢাকার সাভারের বিরুলিয়ায় মস্তকহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় আনুমানিক ২০-২২ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের প্রায় ১৫০ গজ দূরে দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাতের দিকে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে ওই খণ্ডিত মরদেহের মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…