সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মিষ্টির দোকানে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, আহত ৫


নিউজ ডেস্ক

সিলেটে অভিজাত মিষ্টান্ন প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ’র একটি শো-রুমে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় দোকানের কর্মচারীসহ আহত হয়েছেন ৫ জন।

আহতরা হলেন-দোকানের কর্মচারী নুরুল আমিন ইমন (২০), ইসহাক আলী (৩৫), সাব্বির আহমদ (২২), আলা উদ্দিন (৩৫) ও আব্দুল হান্নান (৩০)।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

তিনি বলেন, দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিতু মিয়ার পয়েন্টে স্বাদের মূল শাখার কাছে পৃথক আরেকটি ছোট্ট দোকান রয়েছে। সেখানে শুধু স্বাদের মিষ্টিদ্রব্য বিক্রি করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে সেই দোকানের ডিপ ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…