সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মধুপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪


নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে দু’জনসহ চারজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিনিময় বাস ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ গাড়ির দু’জন মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল স্বাভাবিক হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…