রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


নিউজ ডেস্ক

বরিশালের মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামাল (৪২) এবং আ. রাজ্জাকের ছেলে হুমায়ুন কবির (৪০)।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি এলাকায় মোটরসাইকেল এবং ছোট ট্রাকের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। তারা হিজলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…