রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র)- চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল আল-নুর ইসলামী শিশু সদন এতিমখানায় এক বিশেষ কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচির নিজ উদ্যোগে বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৪ টায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​নাচোল  উপজেলা শাখা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম.মজিদুল হক। 

উপস্থিত ছিলেন হাসানুল হক বেনজির, তোফিকুর রহমান (মাষ্টার) সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন ৩নং সদর ইউনিয়ন সভাপতি এনামুল হক, সহ-সভাপতি জালাল উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী,শফিকুল ইসলাম গোলাপ,কসবা ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলেমান আলী  এবং দলটির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন আল-নুর ইসলামী শিশু সদন এতিমখানার ছাত্রগণ।

​এ সময় উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান। নেতাকর্মীরা তাদের প্রিয়মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া মাহফিল অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…