রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের


নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আখতার হোসেন যে অভিযোগ করেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জামায়াত একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল—যা আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমাদের রাজনৈতিক ইতিহাস ও আচরণ কোথাও ‘অস্ত্রের মহড়া’ বা সহিংস রাজনীতিকে অনুমোদন করে না।

এসব বক্তব্য সরাসরি অসত্য ও রাজনৈতিকভাবে প্রণোদিত।জুবায়ের আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত রাখতে জামায়াত সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছে। দেশের মানুষ জানে—জামায়াত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের পথে হাঁটে না।

তাই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং সস্তা রাজনীতির উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, আখতার হোসেন তার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। রাজনৈতিক বিভাজন উসকে দেওয়া বা মিথ্যাচার ছড়িয়ে কোনো দলই দীর্ঘমেয়াদে লাভবান হয় না।

বিবৃতিতে তিনি গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…