রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ


গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বুধবার(১০ ডিসেম্বর) তানোর উপজেলার কলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এর আগে ৯ ডিসেম্বর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে সাধারণ মানুষ, রিক্সা-ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

তিনি মানুষকে বলেন- “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”। এ সময় সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন।

এই সময় তিনি ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, আমি নির্বাচিত হলে অত্র অঞ্চলের বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো।

তিনি আরও বলেন- “শিক্ষিত বেকার যুবক যুবতীদের কারিগরীর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থা করবো। আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় অত্র এলাকার শুভাকাঙ্খী সুধীজন উপস্থিত ছিলেন। জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…