বৃহঃস্পতিবার, ৮ই আশ্বিন ১৪৩৩, ২৪শে সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান


গোদাগাড়ী প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোদাগাড়ী পৌর শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুল ইসলাম রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা সাবেক ছাত্রনেতা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বাদশা।

এ সময় যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তাদের দাবি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের তৃণমূলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি শেষ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ ঘন্টা ৫৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার…

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক