রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার


রাজশাহী প্রতিনিধি

চারঘাট উপজেলায় কর্তব্যরত,দৈনিক দিনকালের চারঘাট প্রতিনিধি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ শাহিনুর রহমান সুজন ওপর সংঘটিত ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন,সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু ও সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল।

এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ। সুজন তাঁর সাংবাদিকতা সংক্রান্ত দায়িত্ব পালনের কারণে, সরকারি নির্দেশনা না মেনে মাটি কাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর,কিছু ব্যক্তি অজ্ঞাতনামা ও প্রতিহিংসাপূর্ণ মনোভাব প্রদর্শন করে তাকে প্রকাশ্য স্থানে লাঠিপেটা,অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রাণনাশে আশঙ্কা সৃষ্টির মাধ্যমে আহত করেছেন। হামলার ফলে তিনি বাম ঠোঁটে কাটা, পিঠ ও বুকে জখমসহ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।

জাতীয় সাংবাদিক সংস্থা,রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নূরে ইসলাম মিলন বলেন,সত্য প্রকাশ ও অনিয়ম-দুর্নীতি আড়াল করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

এ ধরনের কাপুরুষোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং জনগণের জানার অধিকারকে দমন করার শামিল।

তিনি আরও বরেন,সাংবাদিকদের নিরাপত্তা,স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষা আমাদের প্রধান অঙ্গীকার। এ ধরনের সহিংসতা এবং প্রতিহিংসামূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি,হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হোক।আমরা আশা করি,দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন,ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের ওপর হামলা। এই বর্বরতার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে কলম থামিয়ে দেয়া যাবে না।

অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল বলেন,যদি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা না হয়,আমরা জাতীয় সাংবাদিক সংস্থা সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

সাংবাদিক নির্যাতন বন্ধ করুন হামলাকারীদের বিচার নিশ্চিত করুন এই দাবিতে সোচ্চার আছি আমরা জাতীয় সাংবাদিক সংস্থা।আমাদের সবার আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা। আহত সাংবাদিক শাহিনুর রহমান সুজনের দ্রুত সুস্থতা কামনা করি।জ

স্বাধীন সাংবাদিকতা রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তোলা হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…