রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নির্বাচন তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী দলের সকল প্রচার উপকরণ অপসারণ করলো জামায়াত


মাহিদুল ইসলাম ফরহাদ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রচার উপকরণ অপসারণের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বাদ আসর থেকে প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১২ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও অন্যান্য প্রচার উপকরণ অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশনাকে সম্মান জানিয়ে ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা অপসারণ কার্যক্রম শুরু করেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের যেসব পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন রয়েছে, সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর,,জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান,,পৌর আমীর হাফেজ আব্দুল আলীম,সদর আমীর হাফেজ আব্দুল আলীম এবং জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…