বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনীত প্রার্থী রুবেলের মনোনয়ন ফরম উত্তোলন

এনসিপির মনোনীত প্রার্থী নাজমুল হুদা খান রুবেলের

খালিদ হাসান সোহাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী নাজমুল হুদা খান রুবেল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নাজমুল হুদা খান রুবেল উপস্থিত সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনটি বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। এ আসনটি নাচোল, গোমস্তাপুর ও সীমান্তবর্তী ভোলাহাট—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হুদা খান রুবেল বলেন,
“আমাকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। দেশে যে পরিবর্তনের ধারা এসেছে, সেই আলোকে আমি নির্বাচন করতে চাই। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে—এ বিষয়ে আমি আশাবাদী।”

তিনি আরও বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলমত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। বিগত দিনের তুলনায় এবারের নির্বাচন সবার কাছে বেশি গ্রহণযোগ্য হবে।”

তিনি জানান, যথাসময়ে আলোচনা সাপেক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
“আমি মাঠপর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ভোটের মাধ্যমে জয় লাভ করবো,”—বলেন তিনি।

মো. সামিরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…